Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আদালতের আদেশ থাকা সত্বেও ইমপেরিয়াল হসপিটাল, ডা: আরিফকে কাজে যোগদান করতে দেয়নি

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on আদালতের আদেশ থাকা সত্বেও ইমপেরিয়াল হসপিটাল, ডা: আরিফকে কাজে যোগদান করতে দেয়নি
মানব সম্পদ বিভাগের প্রধানের নির্দেশে, সিকিউরিটি ইনচার্জ, ডা আরিফের কাছ থেকে তার যোগদান পত্রটি হাসপাতালের ফটকেই গ্রহণ করছেন

গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রীঃ তারিখ চট্টগ্রাম প্রথম শ্রম আদালতে ডাঃ আরিফ উদ্দিন এর করা মামলায় মাননীয় বিজ্ঞ বিচারক, ইমপেরিয়াল হসপিটাল কর্তৃপক্ষের গত ৩রা ডিসেম্বর ২০২৩ তারিখের চাকরিচ্যুতির চিঠি কেন স্থগিত করা হবেনা তৎমর্মে আদালতের নোটিশ প্রাপ্তির ২০ দিনের মধ্যে কারন দর্শানো এবং একইসাথে উক্ত চাকরিচ্যুতির চিঠির কার্যকারিতা আগামী ধার্য তারিখ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ প্রদান করেছেন।

ডাঃ আরিফ উদ্দিন গত ১৫/০২/২৪ খ্রীঃ তারিখ, আদালতের উক্ত আদেশ, রেজিস্টার্ড ডাকে ইমপেরিয়াল হসপিটাল কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন ও তাকে স্বপদে যোগদানের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। কিন্তু গত ১৯/০২/২৪ খ্রীঃ তারিখ, পর্যন্তও কর্তৃপক্ষ কোন সাড়া না দেয়ায়, ডা আরিফ গত ২০/০২/২৪ খ্রীঃ তারিখ সকালে ইমপেরিয়াল হসপিটাল লিঃ এ তার কর্মক্ষেত্রে যোগদান করতে গেলে, নিরাপত্তা কর্মিরা বাধা দেয়। এসময় তিনি আদালতের স্থগিতাদেশ দেখালে নিরাপত্তা কর্মকর্তা হাসপাতালের এইচ আর বিভাগের প্রধানের সাথে কথা বলেন কর্মস্থলে যেতে বাধা দেন। সিকিউরিটি ইনচার্জ যোগদানপত্র নিলেও কর্মস্থলে প্রবেশ করতে দেয়নি। ফলে তারা কর্মস্থলে যেতে বাধা দিয়ে আদালতের আদেশ লংঘন করেছে।

উল্লেখ্য চট্টগ্রামের মাননীয় সিভিল সার্জন এর চিঠির প্রেক্ষিতে হাসপাতালের প্রধান ফটকের সাইনবোর্ড সমূহ থেকে “অ্যাপোলো” নামটি সরিয়ে ফেলা হলেও সিকিউরিটি ইনচার্জের আইডি কার্ডে এখনো “অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস” নামটি রয়েছে যা সর্বসাধারণকে বিভ্রান্তিতে ফেলবে।

এ মতাবস্থায় সংশ্লিষ্ট জনেরা বলেছেন, ইমপেরিয়াল হসপিটাল লিমিটেড বাংলাদেশের আইন আদালত, এর তোয়াক্কা না করেই চলছে, এটা যেন চট্টগ্রামেই ভিন্ন কোন দেশ, যা এই ধরনের কর্পোরেট হাসপাতালের কাছ থেকে কাম্য নয়।

 

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আইফোন উপহার নিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন ক্রিকেটার নাসির

Next

আইএস ফেরত বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাচ্ছেন না

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme