Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় আজ, ঢাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় আজ, ঢাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে। এদিনকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

সকালে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় দেখা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সেখানে বিজিবি ও পুলিশের সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে। সকাল ৮টার পর সেনাবাহিনীর টহল দলও এলাকায় যোগ দেয়।

নাশকতা ঠেকাতে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ডিএমপির প্রায় ১৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বুধবার থেকেই ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে গণপরিবহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে, যা আজও অব্যাহত রয়েছে। রাতভর রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে তল্লাশি অভিযানও পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সকাল পর্যন্ত ঢাকার সড়ক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। বাংলামোটর, শাহবাগ ও হাইকোর্ট এলাকায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সেই পথে যেতে চাওয়া গাড়িগুলোকে বিকল্প পথে শাহবাগের দিকে পাঠানো হচ্ছে।

ShareTweetSubscribe

Tags:

আন্তর্জাতিকঅপরাধট্রাইব্যুনালঢাকানিরাপত্তাশেখহাসিনা
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী

Next

চট্টগ্রামে এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার” বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme