Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আদালত বললে শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ: পররাষ্ট্র উপদেষ্টা

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on আদালত বললে শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

আদালত বললে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা ভারতীয় কর্মীরাও দ্রুত ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। তিনি এখন কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে শেখ হাসিনা কী স্ট্যাটাসে আছেন, সেটা ভারতকেই জিজ্ঞাসা করুন।’ আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আদালত যদি বলেন, তখন শেখ হাসিনাকে ফেরত আনতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত দেবে কি না, এটা তাদের ব্যাপার। তবে চাইলে দিতেই পারে ভারত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থে যদি ভারতের সঙ্গে করা কোনো সমঝোতা পর্যালোচনা করতে হয়, সেটিও করবে বর্তমান সরকার।

শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতীয় ঋণের একটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। কারণ, ওই প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা দেশে ফিরে যাওয়ায় আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।

এ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ভারতীয় বিভিন্ন প্রকল্পে যাঁরা ভারতীয় ছিলেন, তাঁরা ভীতি কাটিয়ে দ্রুতই ফিরবেন।

শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার তাদের সব ভারতীয় কর্মীকে প্রকল্প এলাকা থেকে প্রত্যাহার করে নেয়। পরে তাঁদের নিজ দেশ ভারতে নিয়ে যায়। বেশির ভাগ কর্মী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে জানা গেছে। এখনো তাঁরা কাজে যোগ দেননি।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত

Next

আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তা সমস্যার সমাধান চায় বাংলাদেশ : ইউনূস

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme