Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আটলান্টায় বাংলাদেশ এনভায়রনমেন্ট নেট ওয়ার্ক ( বেন), সাউদারণ ইউএস চ্যাপ্টারের  এর উদ্যোগে  ‘মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ।।

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on আটলান্টায় বাংলাদেশ এনভায়রনমেন্ট নেট ওয়ার্ক ( বেন), সাউদারণ ইউএস চ্যাপ্টারের  এর উদ্যোগে  ‘মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ।।

– নাহিদ ফারজানা, আটলান্টা

গত ২৩ সেপ্টেম্বর শনিবার, জর্জিয়া অঙ্গ রাজ্যের আটলান্টা শহরে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেট ওয়ার্ক ( বেন), সাউদারণ ইউ এস চ্যাপ্টারের  এর উদ্যোগে এক ‘মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট যন্ত্র সঙ্গীত শিল্পী নাবিল রহমান দোতারায় একটা চমৎকার সুর বাজিয়ে সভার সূচনা করেন।

নাবিল রহমানের সুর- ঝঙ্কারের পর সংগঠনের সমন্বয় কমিটির সদস্য মুরশেদুল হাকিম শুভ্রের সঞ্চালনায় আলোচনার মূল প্রতিপাদ্যের উপর আলোচনা শুরু হয়। ‘ মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ বিষয়ের উপর আলোকপাত করেন সভার মুল আলোচক স্থানীয় এমোরি বিশ্ববিদ্যালয়, স্কুল অফ মেডিসিন, কারডিওলজি বিভাগ এর বিশিষ্ট চিকিৎসক ডাঃ আজিজুল হক।

ডাঃ আজিজুল হক তাঁর আলোচনায় জলবায়ু পরিবর্তনের কারণ, কিভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা ব্যাখ্যা করতে গিয়ে বলেন বনাঞ্চল নষ্ট করা , নগরায়ন,  শিল্প-কারখানা থেকে ক্ষতিকারক গ্যাস নিঃসরন, যানবাহনের নির্গত কার্বন ডাই অক্সাইড, ইত্যাদির ফলে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এর ফলে উষ্ণায়ন ঘটছে, বন্যা, খরা, ঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশেষ করে গ্লোবাল সাউথ এর মানুষের জীবন বিপর্যস্ত করছে।

এই ক্ষেত্রে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য  বনাঞ্চল অক্ষত রাখা , বৃক্ষরোপন, বিদ্যুৎ উৎপাদনে ফসিল তেল, কয়লা ব্যবহার কমানো, বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ব্যবস্থা উদ্ভাবন , শিল্পক্ষেত্রে ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রন , নগরায়নের নামে যথেচ্ছ গাছ কাটা বন্ধ প্রভৃতি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীতা অপরিসীম। একই সাথে প্রয়োজন সরকারী নীতিমালা, আর এই ধরণের নীতিমালা প্রনয়নের জন্য ক্রমাগত সবাইকে একত্রিত হয়ে সোচ্চার হতে হবে।

এরপর আলোচনা করেন স্পেলমেন কলেজের আফ্রিকান ডায়াসপোরা অফ দা ওয়ার্ল্ড এর  শিক্ষক ড. কোয়ামে কালিমারা।  এছাড়া আরো আলোচনা করেন ডাঃ মুস্তাফিজুর রহমান মিলু, এরিক হোসেইন, রাওদা রাহমান, সুজানা সেন, তিসা, আকাশলীনা সইয়দ, ড সৈয়দ ইফতেখার আহমদ, জনাব হাসান, সবুর খান প্রমুখ।

সংগঠনের সমন্বয়ক উৎপল দত্ত আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।


আলোচনা সভা শেষে সেলিনা মলি’র প্রাণবন্ত সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী দীপাঙ্ক দত্ত ও আকাশলীনা সৈয়দ এবং কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী রাশেদ চৌধুরী, ইকবাল এমদাদ এবং নাহিদ ফারজানা।

সব শেষে উদীচী শিল্পীগোষ্ঠী, জরজিয়া, আটলান্টা শাখার শিল্পীবৃন্দ  গণ সঙ্গীত পরিবেশন করেন ।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আগামী চার মাসে ১২ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে পারবে বাংলাদেশ?

Next

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme