Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আগ্রাবাদে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

-বরিশালে হাতপাখা মেয়র প্রার্থীর ওপর হামলা

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on আগ্রাবাদে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

-বরিশালে হাতপাখা মেয়র প্রার্থীর ওপর হামলা

বরিশালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকেলে নগরীর আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে চরমোনাই পীরের অনুসারীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এর আগে আগ্রাবাদ চৌমুহনী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে অবস্থান নেয়। তারা বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে অবস্থান নেন।

জানা যায়, গতকাল দুপুরে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ফয়জুল করিমের নগরীর চৌমাথা এলাকার ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় ভোটারদের কাছে নৌকায় ভোট চাইছিলেন নৌকার কর্মীরা। হাতপাখার কর্মীরা তাতে বাধা দেয়। এ নিয়ে হামলার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন। এই ঘটনার চরমোনাই পীরের অনুসারীরা রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করেছেন। এরই অংশ হিসেব চট্টগ্রামেও পীরের অনুসারীরা বিক্ষোভ করেছেন।

ডবলমুরিং থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বরিশালে নির্বাচনে চরমোনাই পীরের ওপর হামলার প্রতিবাদে আখতারুজ্জামান সেন্টারের সামনে পীরের অনুসারীরা এসে অবস্থান নেয়। পরে তাদেরকে আমরা বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ বরিশালের মেয়র নির্বাচিত

Next

আগামী এক মাসের মধ্যে পঞ্চগড়ে চালু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme