Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আইনের সমঅধিকার নিশ্চিতে কাজ করছি : ফারুক ই আজম

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on আইনের সমঅধিকার নিশ্চিতে কাজ করছি : ফারুক ই আজম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, আইন প্রণীত হয় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান- আমরা কেউ খন্ডিত মানুষ নই।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ও বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

তিনি বলেন, কেবলমাত্র মানুষের জন্যই আইন প্রনয়ণ করা হয়। সুতরাং প্রত্যেক মানুষ আইনের সমঅধিকার পাচ্ছে কি-না, আমরা সেটি নিশ্চিত করতে কাজ করছি।

উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেন, অসাধারণ সুন্দর ও সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। দুর্ভাগ্যজনকভাবে নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে আমাদেরকে বিপর্যস্ত পর্যায়ে পড়তে হয়েছে। ২০২৪-এর ছাত্রজনতার বিজয় অতীতের সকল অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধ ও পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। আমি বিশ্বাস করি, যদি সকলে এক সুরে গাইতে পারি, সকলকে এক সুতোই গাঁথতে পারি তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

উপদেষ্টা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্থ করে বলেন, এবারের দুর্গাপুজায় নির্বাহী আদেশে এক (১) দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এটি যেন সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়, সেজন্য সকল মহলের সঙ্গে আলোচনা করবো।

এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতায় কোন ঘটনা ঘটার সাথে সাথে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত না নিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম সেবা), র‌্যাব, এনএসআই, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকতারা সভায় উপস্থিত ছিলেন।

# চট্টগ্রাম, ১০ অক্টোবর ২০২৪

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সমর্থন

Next

অবাধ চাঁদাবাজী, সিন্ডিকেটের কবলে অসহায় ক্রেতা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme