Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আইনি জটিলতার মধ্যেই এনসিটি হস্তান্তরে তড়িঘড়ি চুক্তি: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on আইনি জটিলতার মধ্যেই এনসিটি হস্তান্তরে তড়িঘড়ি চুক্তি: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতে আইনি জটিলতা থাকা সত্ত্বেও দ্রুতগতিতে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। উচ্চ আদালতে রিট বিচারাধীন ও বিভক্ত রায় থাকার পরও আগামী ১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের নথি অনুযায়ী, মাত্র ১২ দিনের মধ্যে দরপত্র সংশোধন, টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল মূল্যায়ন, নেগোসিয়েশন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং একাধিক সংস্থার অনুমোদন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে—যা বিশেষজ্ঞদের মতে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ প্রক্রিয়াকে আদালত অবমাননার শামিল এবং প্রচলিত আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের এমন গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

এদিকে এনসিটি প্রকল্পের নথি যাচাইয়ের জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি ঊর্ধ্বতন চাপের মুখে বাতিল হওয়ায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

একাত্তরে বাংলাদেশের পক্ষে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি আর নেই

Next

চট্টগ্রামে ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম উপলক্ষে ডিভিশনাল লেভেল কো-অর্ডিনেটিং ও শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme