Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

অবৈধ বা যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী 

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on অবৈধ বা যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী 

অবৈধ বা যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

গতকাল শনিবার ঢাকায় রেডিসন ব্লু হোটলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২৩তম ইন্টারন্যাশনাল কংগ্রস এবং সায়েন্টিফিক সেমিনার ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। কিন্তু সেসব হাসপাতালগুলোকে নিয়ম মেনে, যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো মেনে যদি হাসপাতাল চলে কোন আপত্তি নেই। আমরা একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, যেন সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা পাই।
তিনি বলেন, যেখানে সেখানে আইসিইউ খোলা যায় না। আইসিইউ খুলতে গেলে হার্টের রোগী রাখতে হলে সাপোর্টিং জিনিস লাগে। আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি। জীবন একটাই। আমরা যে অভিযান চালাচ্ছি তা চলবে, বন্ধ হবে না। প্রয়োজনে আমিও যাবো।
সামন্ত লাল সেন বলেন, অগ্নিকান্ড রোধে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে সজাগ হতে হবে। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেল। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না।  আমি আশা করি এর বিরুদ্ধে অভিযান চলা উচিত ও চলবে।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি প্রফেসর ডা. টিটু মিয়ার সভাপতিত্বে  আয়োজিত  অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলমসহ দেশ ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন  শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বেইলি রোডে অগ্নিকান্ডে আহত চিকিৎসাধীন রোগীদের সর্বশেষ অবস্থা বিষয়ে সাংবাদিকদের জানান, ১৭ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ১১ জন রোগীর মধ্যে ৬ জনকে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশিষ্ট ৫ জন শঙ্কামুক্ত না হওয়ায় চিকিৎসাধীন থাকবে বলে এ লক্ষ্যে গঠিত মেডিকেল বোর্ড মতামত দিয়েছে।

ঢাকা, ৩ মার্চ, ২০২৪
ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

অভিবাসী পাচার নিয়ে ইইউর প্রতিবেদন: ক্ষতিগ্রস্তদের জন্য ইটালির ভূমিকা যথেষ্ট নয়

Next

অভিবাসী পাচারের চক্র ভাঙতে রোমানিয়া কর্তৃপক্ষের অভিযান

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme