Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

অফিসে যাওয়ার পথে তেলের ট্যাংকারের ধাক্কায় ব্যাংক ম্যানেজারের মৃত্যু

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on অফিসে যাওয়ার পথে তেলের ট্যাংকারের ধাক্কায় ব্যাংক ম্যানেজারের মৃত্যু

প্রতিদিনের মতো গতকালও নিজের মোটরসাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন মাহবুবুর রহমান। তিনি বন্দর থানার জনতা ব্যাংক লিমিটেডের ড্রাইডক শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। কিন্তু ঘাতক তেলের ট্যাংকারের ধাক্কায় মাহবুবুর রহমানের আর ব্যাংকে যাওয়া হলো না। পথেই গেল প্রাণ। গতকাল সোমবার সকালে পৌনে ১০টার দিকে পতেঙ্গা থানাধীন বন্দরের নেভাল একাডেমির মোড়ে তেলের ট্যাংকারের ধাক্কায় মাহবুবুল আলম নামে এই ব্যাংক ম্যানেজার নিহত হন। নিহত মাহবুবুল আলম সন্দ্বীপ থানার গাছুয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে অফিস যাচ্ছিলেন মাহবুবুল আলম। তিনি নেভাল একাডেমির মোড়ে পৌঁছলে একটি তেলের ট্যাংকার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর গণমাধ্যমকে বলেন, আজ (গতকাল) সকালে নেভাল একাডেমির মোড়ে তেলের ট্যাংকারের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মাহববুল আলম। তিনি মোটরসাইকেলে ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

Игровые возможности Вавада для азартных игроков

Next

অটোরিকশাকে ট্রলির ধাক্কা, প্রাণে বাঁচলেন ৩ যাত্রী

শেষ খবর

  • লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক নিহত, তদন্তে মেট্রোপলিটন পুলিশ
  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme