Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

অপহরণ করে চাঁদা আদায়

-ফেসবুক পোস্ট দেখে ভুক্তভোগীকে ডেকে মামলা নিলো পুলিশ

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on অপহরণ করে চাঁদা আদায়

-ফেসবুক পোস্ট দেখে ভুক্তভোগীকে ডেকে মামলা নিলো পুলিশ

ফেসবুক পোস্ট দেখে ভুক্তভোগীকে ডেকে মামলা নিলো পুলিশ

চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার এক ব্যক্তির ফেসবুক পোস্ট দেখে তাকে ডেকে মামলা নিয়েছে পুলিশ। মহানগরীর চান্দগাঁওয়ে এ ঘটনা ঘটে। পরে ছিনতাইয়ে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ এপ্রিল) ভোররাতে চান্দগাঁওয়ের শমশেরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম হোসেন ওরফে সেলিম রেজা (৩৯) ও মো. নুর আলম ওরফে মান্না (২৪)। তার মধ্যে সেলিম রেজার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ১৯ এপ্রিল গোলাম আকবর ফারুকী নামে এক ব্যক্তি তাকে অপহরণ করে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার বিষয়ে ফেসবুকে পোস্ট করেন। তার পোস্টটি উপ-কমিশনারের (উত্তর) নজরে আসলে তিনি পোস্টদাতার সঙ্গে যোগাযোগ করেন। পরে ভিকটিমকে ডেকে এনে ঘটনার বিষয়ে মামলা নেওয়া হয়। মামলায় তিনি উল্লেখ করেন, ১৭ এপ্রিল রাতে ভিকটিমকে একটি অপহরণকারী চক্র বহদ্দার হাট পেপসির সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে নির্জন বিলে নিয়ে যায়। তারপর তার সঙ্গে থাকা ১৭ হাজার টাকা এবং পরে মারধর করে আরও ১০ হাজার টাকা আদায় করেন।

ওসি বলেন, মামলার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে দুই অপরাধীকে শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। রাতে (শুক্রবার দিনগত রাত) শমশেরপাড়া এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ভিকটিমের কাছ থেকে আদায় করা ৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। দুই আসামিকে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

অবসরের গানঃ আমাদের কালের বন্ধু নাসিমের অনন্ত অমৃতলোকে যাত্রা <h3>– শরীফ শমশির

Next

অত্যবশ্যকীয় পরিষেবা আইন করে ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম স্কপ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme