Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

অন্তর্বর্তী সরকারের সকল প্রচেষ্টা যেন অন্তর্ভুক্তিমূলক হয় : জাতিসংঘ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on অন্তর্বর্তী সরকারের সকল প্রচেষ্টা যেন অন্তর্ভুক্তিমূলক হয় : জাতিসংঘ

ক্ষমতার পালাবদলে বাংলাদেশের শাসনভার নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে সবার কথা শোনার এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র গত সোমবার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আন্তোনিও গুতেরেস তাকে স্বাগত জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ যেহেতু সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান রেখেছেন, আগামী দিনগুলোতে যেন এ সরকারের সকল প্রচেষ্টা অন্তর্ভুক্তিমূলক হয়; নারী, যুব সমাজ, সারা দেশের মানুষ এবং সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর কথা যেন আমলে নেওয়া হয়। মুখপাত্র বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের মানুষকে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন। তাদের মানবাধিকার যেন নিশ্চিত করা হয়, সেই আহ্বান তিনি জানিয়েছেন। খবর বিডিনিউজের।

ছাত্র জনতার আন্দোলন ঘিরে সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, তার পূর্ণাঙ্গ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত যেন হয়, সে বিষয়ে আবারও তাগাদা দিয়েছেন আন্তোনিও গুতেরেস। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গত বৃহস্পতিবার। তাদের ওপর পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের ভার থাকলেও সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনও দেওয়া হয়নি।

গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হকও বাংলাদেশ বিষয়ে কথা বলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ, দেশে আইন–বিচার এবং কার্যকর অর্থনীতি এবং গণতন্ত্র পুনর্গঠনে জাতিংসঘের দৃষ্টিভঙ্গি কী, তা নিয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। জবাবে ফারহান হক বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে তারা সক্ষম হবে।

ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকসহ, সাধারণ মানুষের হামলার শিকার হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফারহান বলেন, আমরা যে কোনো ধরনের হামলার বিপক্ষে। সেই হামলা যে কোনো জায়গায়, যে কারোর ওপরই হয়ে থাকুক না কেন।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

অবরোধে ঢাকা প্রায় অচল, আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র ও অ্যামনেস্টির নিন্দা

Next

অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme