Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

অনিয়মিত সীমান্ত পাড়ি: রোমানিয়ায় আটক ১৩ নেপালি ও ৩ বাংলাদেশি

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on অনিয়মিত সীমান্ত পাড়ি: রোমানিয়ায় আটক ১৩ নেপালি ও ৩ বাংলাদেশি
হাঙ্গেরি সীমান্ত থেকে রোমানিয়া কর্তৃপক্ষের হাতে আটক হওয়া তিন বাংলাদেশি অভিবাসী। ছবি: রোমানিয়া সীমান্ত পুলিশ।

রোমানিয়া থেকে হাঙ্গেরি ও সার্বিয়াতে ঢোকার সময় ১৬ জন অভিবাসীকে আটকের তথ্য দিয়েছে দেশটির সীমান্ত পুলিশ। অভিবাসীদের মধ্যে ১৩ জন নেপালের নাগরিক ও তিন জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বুখারেস্ট।

রোমানিয়া সীমান্ত পুলিশের বিবৃতিতে বলা হয়, ২ ফেব্রুয়ারি তিমিস কাউন্টির সেনাদ সীমান্তে আসা একটি গাড়ি থেকে তিনজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

সকালে অভিবাসীদের বহনকারী একটি গাড়ি সীমান্তে আনুষ্ঠানিকতার জন্য হাজির হলে শুল্ক কর্মকর্তাদের কাছে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। ঝুঁকি বিবেচনায় গাড়িটি ভালোভাবে তল্লাশি করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তল্লাশির এক পর্যায়ে পুলিশ গাড়ির ট্রেলারে থাকা কম্বল এবং অন্যান্য ব্যক্তিগত পণ্যের মধ্যে লুকানো তিন বাংলাদেশি নাগরিককে খুঁজে পায়। তারা গাড়িটির ট্রেলারে লুকিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে হাঙ্গেরিতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানান অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

গাড়ির ট্রেলারে লুকিয়ে থাকা অবস্থায় তিন বাংলাদেশি নাগরিক। ছবি: রোমানিয়া সীমান্ত পুলিশ।
গাড়ির ট্রেলারে লুকিয়ে থাকা অবস্থায় তিন বাংলাদেশি নাগরিক। ছবি: রোমানিয়া সীমান্ত পুলিশ।

গাড়ির চালক একজন রোমানীয় নাগরিক এবং তিনি রোমানিয়ার একটি নম্বর প্লেট ব্যবহার করছিলেন। চালকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে বিচারিক তদন্ত শুরু হয়েছে।

অপরদিকে, তিন বাংলাদেশি নাগরিককে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়, অভিবাসীরা ২৯ থেকে ৩৯ বছর বয়সি। তারা বাংলাদেশ থেকে বৈধ কাজের ভিসায় রোমানিয়ায় প্রবেশ করেছিলেন। তারা অনিয়মিত পথে পশ্চিম ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার কথাও স্বীকার করেন।

সার্বিয়া সীমান্তে আটক ১৩ নেপালি নাগরিক

রোমানিয়া সীমান্ত পুলিশ সোমবার (৫ ফেব্রুয়ারি) আরেকটি বিবৃতিতে জানিয়েছে, তিমিসোয়ারা বর্ডার পুলিশের টেরিটোরিয়াল ইন্সপেক্টরেট সার্বিয়া সীমান্তে প্রবেশের চেষ্টা করা ১৩ জন নেপালি নাগরিককে সনাক্ত করেছে।

তিনটি আলাদা দলে বিভক্ত হয়ে সীমান্তের দিকে হাঁটার সময় তাদেরকে আটক করা হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনী অভিবাসীদের জিজ্ঞাসাবাদ করলে তারা সীমান্ত এলাকায় তাদের উপস্থিতির স্বপক্ষে উপযুক্ত যুক্তি দিতে পারেননি।

আটক হওয়া অভিবাসীদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, অভিবাসীদের সবাই ২০ থেকে ৩৬ বছর বয়সি নেপালি নাগরিক। তাদের সবাই বৈধ কাজের ভিসায় রোমানিয়ায় প্রবেশ করেছিল।

তারা রোমানিয়া থেকে সার্বিয়ায় প্রবেশ করে সেখান থেকে পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছিল।

আটক হওয়া নেপালি ও বাংলাদেশি অভিবাসীদের সবার বিরুদ্ধে বেআইনি উপায়ে রোমানিয়া ছাড়ার চেষ্টার অভিযোগ দায়ের করা হবে৷ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্দিষ্ট বিচারিক পদক্ষেপ ঘোষণা করবে কর্তৃপক্ষ৷

এমএইউ/জেডএ

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

অভিবাসীদের ‘স্ক্যান’, সমালোচনায় ইইউ তথ্য সুরক্ষা প্রধান

Next

অভিবাসী পাচার নিয়ে ইইউর প্রতিবেদন: ক্ষতিগ্রস্তদের জন্য ইটালির ভূমিকা যথেষ্ট নয়

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme