Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

অধ্যাপক আফতাব আলম খান ও অধ্যাপক সচ্চিদানন্দ দাস চৌধুরীকে প্রফেসরশিপ হিসেবে নিয়োগ ইউজিসির

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on অধ্যাপক আফতাব আলম খান ও অধ্যাপক সচ্চিদানন্দ দাস চৌধুরীকে প্রফেসরশিপ হিসেবে নিয়োগ ইউজিসির

অধ্যাপক আফতাব আলম খান ও অধ্যাপক সচ্চিদানন্দ দাস চৌধুরীকে ইউজিসি প্রফেসরশিপ ২০২২’ হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আগামী দু’বছরের জন্য ‘ইউজিসি প্রফেসরশিপ’ হিসেবে এ দু’জন গবেষক দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ হতে তাদের মেয়াদকাল গণ্য হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের প্রফেসর ড. আফতাব আলম খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীকে এই নিয়োগ দেওয়া হলো।
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির এক সভায় গতকাল বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক/গবেষকদের ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেড প্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ‘ইউজিসি প্রফেসরশিপ’ গণও একই সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
এসময় ইউজিসি সদস্য অধ্যাপক  ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. মুবিনা খোন্দকার, কমিশনের গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আফতাব আলম খানের বর্তমান কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী বাকৃবি’র সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকান্ড পরিচালনা করবেন।

# ঢাকা, ১৪ জুলাই ২০২৩

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

অভিবাসন বিতর্কে নেদারল্যান্ডসের জোট সরকারের পতন

Next

অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলতে পারবেন না এশিয়া কাপে

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme