Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

শিল্প সাহিত্য

অতীতের ঘর গৃহস্থালী

– নাহিদ ফারজানা

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on অতীতের ঘর গৃহস্থালী

– নাহিদ ফারজানা

“সেথা এসে তার স্রোত নাহি আর,
কল কল ভাষ নীরব তাহার==
তরঙ্গহীন ভীষণ মৌন তুমি তারে কোথা লও!
হে অতীত, তুমি হৃদয়ে আমার কথা কও কথা কও । _____রবীন্দ্রনাথ ।

মন টানছিল কয়েকদিন ধরেই । ইচ্ছে হল অতীতে কান পাতি ।,তাই, এবার যখন দেশে গেলাম, কজনকে জুটিয়ে চলে গেলাম সোনারগাঁ । সবাই যায় , অনেকেই যায় ।কে কেন যায় জানিনা । আমি যাই অতীতের নীঃশব্দের কথাবলা শুনতে । বাংলাদেশ তো নয়ই, পূর্বপাকিস্তানও নয় এমনকি অবিভক্ত বঙ্গদেশও নয় তখনও । বঙ্গ, পুণ্ড্র, সমতট, সুহ্ম, হরিকেল এইসব রাজ্য নিয়ে আজকের বাংলা । সেন বংশের শাসকরাও এই স্থানটিকে নির্বাচন করেছিলেন অন্যতমরূপে । দেব বংশের দশরথদেব তাঁর রাজপাট পরিচালনা করার জন্যই এই সুবর্ণ গ্রামকেই বেছে নিয়েছিলেন রাজধানী ,তাই বিক্রমপুর থেকে সরিয়ে নিয়ে এলেন এখানেই । মেঘনা, শীতলক্ষ্যা , ব্রহ্মপুত্র নদী তিন দিকে ঘিরে রেখেছে ।

 

এই সোনারগাঁ প্রাচীন কাল থেকেই ছিল একটি নদীবন্দর, বিখ্যাত মসলিন নাকি এই বন্দর দিয়েই রপ্তানী হত । শৌর্য বীর্যে এই অঞ্চলের শাসকরা ছিলেন শক্তিশালী । খৃষ্টের জন্মের ৩২৬ বছর আগে আলেকজাণ্ডারের বিজয় রথ থমকে গিয়ে পিছু হঠে গিয়েছিল বঙ্গের শাসকের হস্তিযূথের সৈন্যবাহিনী দেখে । “ রাজা যায় , রাজা আসে” । দীর্ঘ সুলতানী আমল, বারো ভুঁইয়ার ঈশা খাঁ ও তার বংশধর এখানেই । এবং শেষ পর্যন্ত মোগল আমলের সম্রাট ঔরঙজেব ১৬১০ খৃষ্টাব্দে বাংলার রাজধানী এখান থেকে ঢাকায় না যাওয়া পর্যন্ত, এইখানেতেই ছিল শাসন কেন্দ্র বা বাংলার রাজধানী । এই সেই স্বর্ণগ্রাম , বর্তমানের সোনারগাঁ । কত কাহিনী , কত বিষাদ বেদনা , কত মিলন বিরহ , কত বসন্তের ফুল ফোটার কাহিনী ছড়িয়ে আছে এর পথে পথে ।ঘুরে ঘুরে দেখলাম। কান পেতে রইলাম অতীতের কথা শোনার জন্য । । কিন্তু দুটি বিষয় আমাকে পীড়া দিল । খণ্ড খণ্ড করে দেখার এলাকাগুলি ভাগ করে বারে বারে টিকিটের টাকা আদায় নির্দিষ্ট সময়ের জন্য । ছড়ি হাতে মাষ্টারের মত পাহারাদার ঘড়ি দেখে তাড়া করছে পর্যটকদের । এদের আরো নম্র হওয়া প্রয়োজন বলে মনে হল । আর একটিকিটে সব কিছু ঘুরে দেখার , অতীতকে অনুভব করার সময় দেবার ব্যবস্থা বিদেশীদের কাছে সুনাম অর্জন করবে । আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে হল । প্রাচীন অবশেষকে নবায়নের ক্ষেত্রে সেই সময়কালকে বর্তমানে উপস্থিত করার জন্য পুরাতাত্ত্বিক বিশেষজ্ঞ স্থপতির পরামর্শ দরকার । নির্মাণের প্রাচীন শৈলীর সাথে মিলিয়ে নবায়ন করাই উচিত নইলে আমাদের দেশের এত প্রাচীন ঐতিহ্যের যে ইতিহাস তা ফুটে ওঠেনা । তবু দিন কেটে গেল হু হু করে । মনের ঝোলায় আনন্দের সওদায় পূর্ণ করে ফিরে এলেম । গর্ব অনুভব করলাম আমার জন্মভূমির বহতা সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্যের জন্য ।

আটলান্টা, জর্জিয়া, ইউ এস এ। ।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের নামে শ্রমিকের গণতান্ত্রিক অধিকার হরণের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় স্কপ

Next

অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী সফল করার আহবান

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme