ঢাকা–দিল্লি সম্পর্কে উত্তেজনা: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র
Fazlul Kabir জুলাই ১, ২০২৬![]()
বাংলাদেশের ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। এর আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলেও আজ তা স্বাভাবিকভাবে চালু থাকার কথা জানিয়েছে ভারতের কূটনৈতিক সূত্র।
তলবের সময় ভারত বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা জানায়। জবাবে বাংলাদেশের হাইকমিশনার জানান, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ভারতীয় মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
দুই দিনের ব্যবধানে উভয় দেশের হাইকমিশনার তলবের ঘটনায় ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নির্বাচন ইস্যুতে ভারতের বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে সে বিষয়ে প্রতিবেশী দেশের ‘নসিহতের’ কোনো প্রয়োজন নেই।