চলমান সংবাদ

ডিবি হেফাজতে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আটকের কারণ এখনো অজানা

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

তবে কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

ডিবির পক্ষ থেকে পরবর্তী আনুষ্ঠানিক বিবৃতি না আসা পর্যন্ত আটকের প্রকৃত কারণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।