ইসরায়েল ও উপসাগরীয় ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি, নিহত দুই শতাধিক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলো।
এছাড়া কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
আইআরজিসি আরও দাবি করেছে, এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইসরায়েল এখন পর্যন্ত কোনো নিহতের খবর নিশ্চিত করেনি।
ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনা শহর থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
