চলমান সংবাদ

ইরানের হামলার জবাবে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিল সৌদি আরব

ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেন।

রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান ধারাবাহিক হামলার মাধ্যমে তার প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের চাপের কাছে সৌদি আরব নতি স্বীকার করবে না। বরং এই চাপ উল্টো ইরানের দিকেই ফিরে যাবে। প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান