un

ঢাকাসহ দেশে ফের ভূমিকম্প, রাত ১০টা ৫৪ মিনিটে কেঁপে উঠল বিভিন্ন অঞ্চল

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৪ মিনিটের দিকে হঠাৎ কম্পন টের পান নগরবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ও ভবন থেকে নিচে নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের মাত্রা কত ছিল এবং এর উৎপত্তিস্থল কোথায়—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করছে।

উল্লেখ্য, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যেই দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়।