চলমান সংবাদ

দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ, চূড়ান্ত তালিকা ১৮ নভেম্বর

নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন

আজ (রোববার) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, তালিকাটি এখনো চূড়ান্ত নয়; ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

হালনাগাদ প্রক্রিয়ায় দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। বর্তমানে পুরুষ ভোটার নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি

ইসি সচিব জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য একটি অনলাইন অ্যাপ চালু করা হবে ১৬ নভেম্বর। বিশ্বের যেকোনো স্থান থেকে প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

এ ছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমও চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন ইসি সচিব।